২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৩
শিরোনাম:

কেবল চিঠি দিয়ে এনআইডি ইসির কাছ থেকে নেওয়া যাবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বুধবার দুপুরে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, এনআইডি বা জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাজ থেকে চলে গেলে অসুবিধা হবে ভোট পরিচালনায়। সংলাপে বসে এ সমস্যার সমাধান করতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছেই যাচ্ছে। এ বিষয়টি স্পষ্ট করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ফের চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে এনআইডি সেবা দেয়ার দায়িত্ব নিজেদের কাছে রাখার যুক্তি দেখিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছিল ইসি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ইসিকে ফিরতি চিঠি দিল মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২০ জুন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম স্বাক্ষরিত একটি চিঠি ইসি সচিবকে পাঠানো হয়।

Loading