বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়ে বলেছে, সীমান্তবর্তী জেলাসমূহে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পরিবহন সংকট আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সম্প্রতি সোসাইটির জাতীয় সদর দপ্তরে অস্ট্রেলিয়ান রেড ক্রস ও আইএফআরসি এর সহায়তায় করোনা প্রতিরোধ কার্যক্রম এর অংশ হিসেবে সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ ১০ জেলার জন্য ১০টি এ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় অক্সিমিটার হস্তান্তর করা হয়। ইতোমধ্যে বেশিরভাগ জেলায় এ্যাম্বুলেন্স সেবা প্রদান শুরু হয়েছে।
জেলাগুলো হলো- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, সাতক্ষীরা, যশোর, নওগাঁ, নোয়াখালী, খুলনা জেলা ও সিটি, রাজবাড়ি ও গোপালগঞ্জ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান নুর-উর-রহমান, বলেন, প্রতিদিন করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের পরিবহনের সংকট বৃদ্ধি পাচ্ছে। ফলে এই দুর্যোগকালিন সংকট মোকাবেলায় এই এ্যাম্বুলেন্স বিশেষ ভূমিকা রাখবে। এজন্য তিনি সোসাইটির পক্ষ থেকে অস্ট্রেলিয়ান রেড ক্রস ও আইএফআরসি কে বিশেষ ধন্যবাদ জানান।
সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার জানান, এ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোভিড-১৯ সংক্রমণের হার বৃদ্ধি পাওয়া ৮টি জেলায় মোট তিন হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে আড়াই হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৩টি জেলার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
দেশের যেকোন দুর্যোগে জরুরি সাড়া প্রদানের পাশাপাশি প্রতিনিয়ত কোভিড-১৯ এর জনসচেতনতামূলক তথ্য প্রচার ও মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
![]()