২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৬
শিরোনাম:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে আগা খান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ঢাকা-১৪ আসনের প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের আগা খান মিন্টু। এই আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন। বুধবার (২৩ জুন) সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়ন প্রত্যাহার করায় আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

এই সংসদীয় আসনে ২৮ জুলাই ভোট হওয়ার কথা। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হয় ১৭ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ (২৩ জুন)। আওয়ামী লীগের আসলামুল হক এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

অবিভক্ত ঢাকার প্রথম মেয়র মো. হানিফের সময়ে ১৯৯৪ সালে গাবতলী-মিরপুর এলাকার কমিশনার ছিলেন আগা খান মিন্টু। বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন তিনি। আগা খান বর্তমানে শাহআলী থানা আওয়ামী লীগের সভাপতি।

Loading