৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪০
শিরোনাম:

নর্দমার পানি সরাসরি খালে নিতে নকশা প্রণয়ন করবো: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় নর্দমাগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়ানো হবে। নর্দমাগুলোর নকশা যেভাবে করা হয়েছে, তাতে ঢাকায় যে পরিমাণ বৃষ্টি হয়, তার ধারণ ক্ষমতা সেগুলোর নেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

আমাদের দীর্ঘমেয়াদি কার্যক্রম হাতে নিতে হবে, বন্দোবস্ত করতে হবে এবং মূল নর্দমা, নালা, প্রশাখাগুলো সবগুলো নতুনভাবে নকশা করতে হবে। ধারণক্ষমতা আমাদের বৃদ্ধি করতে হবে। আমরা এখন যে ধারণক্ষমতা দেখি, তাতে এক পশলা বৃষ্টি হলেই পানি যাওয়ার সুযোগ থাকেনা ধারণক্ষমতা উপচে পড়ে বলে মন্তব্য করেন।

বুধবার নগরীর মৌচাক মালিবাগ রেলগেইটের মধ্যবর্তী ফরচুন শপিং মল সংলগ্ন নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম শেষে মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন।

মেয়র বলেন, আমি যেখানে আসলাম, আপনারা দেখেছেন এখানে যেভাবে নর্দমা করা হয়েছে, তাতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা যে মহাপরিকল্পনা করছি, তার আওতায় সেভাবেই নকশা প্রণয়ন করব। যাতে করে বৃষ্টির পানি সরাসরি খালে চলে যেতে পারে। পানি সরাসরি খালে চলে গেলে জলাবদ্ধতা থাকবে না।

এরপরে তিনি খিলগাঁও রেলগেট কাঁচাবাজার, সিক্কা টুলি পার্ক পরিদর্শন করেন। তার আগে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

Loading