২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৯
শিরোনাম:

চলন্ত ট্রাকে ধর্ষণ, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে উত্তরবঙ্গগামী চলন্ত ট্রাকে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ট্রিপল নাইনে কল পেয়ে অভিযুক্ত ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে আজ বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক আলী, মঙ্গলবার গাজীপুরের চন্দ্রা থেকে ওই তরুণীকে সিরাজগঞ্জ পৌঁছে দেয়ার কথা বলে ট্রাকে তোলে চালক ও হেলপার। ট্রাকটি এলেঙ্গায় পৌঁছালে তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ট্রাকের পেছনে থাকা দুই যুবক তাতে বাঁধা দেয়।

পরে যুবকদের নামিয়ে তরুণীকে নিয়ে চলে যায় ট্রাকটি। তখন ওই দুই যুবক ট্রিপল নাইনে কল করলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় থেকে চালক-হেলপারকে আটক করা হয়। উদ্ধার করা হয় তরুণীকে।

Loading