২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৯
শিরোনাম:

ঢাকায় রুট পারমিশন ছাড়া চলাচল করে ১৬৪৬টি গাড়ি: আতিক

ঢাকায় ১৬৪৬টি গাড়ি রুট পারমিশন ছাড়া চলাচল করে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর দেড়টায় বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

আতিকুল ইসলাম বলেন, আমরা রিপোর্ট পেয়েছি ১৬৪৬টি গাড়ি রুট পারমিশন ছাড়া ঢাকায় চলাচল করে। যাদের কোনো রুট পারমিশন নেই। আগামী পহেলা জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ মিলে আমরা যৌথ অভিযান চালাবো।

তিনি বলেন, অভিযানে যাদের রুট পারমিট নেই তারা কেউ ঢাকা শহরে ঢুকতে এবং ঢাকার ওপর দিয়ে যেতেও পারবে না। অর্থাৎ রুট পারমিট ছাড়া ঢাকা শহরে কোনো গাড়ি চলতে পারবে না। মেয়র আরো বলেন, আমরা দেখেছি বাসগুলো প্রথমে রেজিস্ট্রেশন নেয়, এরপর রুট পারমিশন গ্রহণ করে। কিন্তু সেটা আর হবে না। আগে রুট পারমিট গ্রহণ করতে হবে। তারপরে গাড়ি রেজিস্ট্রেশন হবে। আমরা আজকে দুই সিটি করপোরেশন মিলে সিদ্ধান্ত নিয়েছি ঢাকা শহরে যেসব গাড়ি চলাচল করবে তাদের রুট পারমিশন থাকতে হবে।

Loading