২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৪
শিরোনাম:

দেশের ছয় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু

এরমধ্যে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৭, কুষ্টিয়া ৭, চট্টগ্রামে ৩, সাতক্ষীরায় ৯, নোয়াখালীতে ৩ জনের, যশোরে ৮জনের মৃত্যু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

[৩] শনিবার (২৬ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৭ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৮ ও উপসর্গে ৯ জন মারা গেছেন। পুরুষ ৮ ও নারী ৯ জন মারা গেছেন। মৃতদের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন ও নওগাঁর দুইজন ও নাটোরের দুইজন ছিলেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর চারজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোর একজন ও নওগাঁর একজন। অন্যদিকে, উপসর্গে মারা গেছেন রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর একজন ও নাটোরের একজন।

গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৪৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৩৫৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩১ জন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩১৩ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬২ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৪৯ শতাংশ।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ২২৩ নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫.৬৪ শতাংশ। এ সময় ৩৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

গত ৭ দিনে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৮০ জন মারা গেছে। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছে ১ হাজার ৫’শ ৭৬ জন। শুক্রবার (২৫ জুন) রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসকের অফিস এ তথ্য জানিয়েছে।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭৪ জনে। একই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১৬ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৭ হাজার ৩৭০ জনে।

গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষায় ২১৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৩৯ ও উপজেলার ৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ছয়জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুন) সকাল ৯টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৯ টার মধ্যে তারা মারা যান। এ সময়ে ১৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার হিসাবে তিন সপ্তাহের মধ্যে এটি এক দিনে সবচেয়ে কম সংক্রমণ।

Loading