৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১০
শিরোনাম:

মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন না করলে জুলাই থেকে এমপিওভুক্তি নয়

বঙ্গবন্ধু কর্নার স্থাপনে মাদ্রাসা সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ী প্রধানগণকে এ বিষয়ে ১ জুন নির্দেশনা দেওয়া হলেও এখন পর্যন্ত অনেক প্রতিষ্ঠান থেকে এ সংক্রান্ত তথ্যাদি না পাওয়ায় এমন নির্দেশনা দেয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

Thank you for reading this post, don't forget to subscribe!

নির্দেশনায় বলা হয়, বঙ্গবন্ধু কর্নার স্থাপনপূর্বক সচিত্র প্রমাণক এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা/উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রত্যয়ন এর হার্ডকপি ৩০ জুনের মধ্যে দাখির করতে হবে।

অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন জানান, তথ্যাদি পাওয়া না গেলে ১ জুলাই থেকে এসকল প্রতিষ্ঠানের আবেদনপত্র দাখিল করা হলেও তা বিবেচনা করা হবে না। ২১জুন এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। বঙ্গবন্ধু কর্নার স্থাপনের সরকারি নির্দেশনাটি শতভাগ মাদ্রাসা প্রতিষ্ঠানে বাস্তবায়নের লক্ষ্যে আমরা এ পদক্ষেপ নিয়েছি।

নোটিশে বলা হয়, এসকল প্রতিষ্ঠান থেকে এমপিও/বিএড/বিএমএড/উচ্চতর গ্রেড/বদলি/পুনরায় নিয়োগ/পদোন্নতি/বকেয়া/ইনডেক্স ডিলিট, ডিজির প্রতিনিধি মনোয়ন, জন্ম তারিখ, নাম ও হিসাব নাম্বার সংশোধনসহ অন্যান্য বিষয়ে অনলাইনে বা সরাসরি আবেদন করা হলে তা বিবেচনা করা হবে না।

Loading