দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৫৩ জনে। গতকাল শুক্রবার দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১০৮ জনের মৃত্যু হয়েছিলো।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়েছে, একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৮৩ হাজার ৮৩৮ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৪৪ নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ২৬২টি নমুনা। যেখানে শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬২ শতাংশ।
একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৮৫৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ষাটোর্ধ ৩৮ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।
দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়ালো
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৮ জন ও মহিলা ২৯ জন। যাদের মধ্যে বাসায় ৪ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ৭৭ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ২০ জন, খুলনায় ১৯, ঢাকায় ১৭, রাজশাহীতে ৯, সিলেট ও রংপুরে ৪ জন করে, ময়মনসিংহে ৩ জন ও বরিশালে ১ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
![]()