হত্যার হুমকি দেওয়ায় বলিউড অভিনেত্রী পায়েল রোহাতগিকে গ্রেপ্তার করেছে আহমেদবাদ স্যাটেলাইট পুলিশ। ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে। জানা যায়, পায়েল যেখানে থাকেন সেখানকার সোসাইটির সভাপতিকে হত্যার হুমকি দিয়েছেন তিনি। এছাড়া প্রায়ই তার প্রতিবেশীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। সম্প্রতি এই অভিনেত্রীর বিরুদ্ধে অশোভন আচরণের মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে শুক্রবার (২৫ জুন) গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন পায়েল। এতে দেখা যায়, তিনি পূজা করছেন। পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী দাবি করেছেন, সবাই তার ক্ষতি করার চেষ্টা করছেন। এ থেকে মুক্তির জন্য প্রার্থনা করছেন তিনি।
তবে অভিনেত্রী পায়েল রোহাতগিকে নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু ও তার পরিবারকে হেয় করায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এছাড়া প্রায়ই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
২০০২ সালে ‘ইয়ে ক্যায়া হো রাহা হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউড পা রাখেন পায়েল। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। পরবর্তী সময়ে ‘বিগ বস’, ‘খতরো কে খিলাড়ি’, ‘নাচ বালিয়ে’ প্রভৃতি রিয়েরিটি শোয়েও অংশ নিয়েছেন। যদিও বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি।
![]()