৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২২
শিরোনাম:

লঘু পাপে গুরুদন্ড, মাস্ক না পরায় গ্রাহককে গুলি করলেন ব্যাংকের নিরাপত্তাকর্মী

ভারতের উত্তরপ্রদেশের বৈরিলিতে ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। রাজেশ কুমার নামের ওয়ি ব্যক্তি ব্যাঙ্কে যান মাস্ক ছাড়া।অনেক জোরাজুরির পরেও নিরাপত্তাকর্মী তাকে ঢুকতে দিচ্ছিলো না। ইন্ডিয়ান এক্সপ্রেস

Thank you for reading this post, don't forget to subscribe!

তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজন।একপর্যায়ে নিরাপত্তারক্ষীর হাতে থাকা বন্দুকের গুলি করেন রাজেশ কুমারকে লক্ষ করে। গুলি যেয়ে লাগে তার পায়ে।

গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পরে ব্যাংক চত্বরে। পরে পুলিশ এসে ওই নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ বলে, লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালিয়েছিলো সে। তাঁর বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে৷

Loading