লকডাউনের খবরে রাজধানী ঢাকা ছেড়ে দেশের দক্ষিণবঙ্গগামী মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। এছাড়া ঢাকার আশে-পাশে জেলাগুলোতে যাওয়ার প্রবেশমুখে মানুষের ঢল নেমেছে। রোববার (২৭ জুন) ভোর থেকে ঢাকার বেশিরভাগ রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। পারাপারের অপেক্ষায় শিমুলিঢা ঘাট এলাকায় আটকা পড়েছে কয়েকশত গাড়ি।
![]()