৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম:

মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, আহত ১০

রাজধানীর মগবাজারের ওয়ারলেছ এলাকায় রোববার সন্ধ্যায় বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুনের ঝলকানি দেখা গেছে। বিস্ফোরণটি কোনো গাড়ির সিলিন্ডার নাকি কোনও ভবনের এসির তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। বিষ্ফোরণস্থলের ভবনে আড়ংয়ের শোরুম রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হতাহতের বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।

রমনা থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বলেন, সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এখনও নিশ্চিত হতে পারছি না। পুলিশের টিম সেখানে আছে।

 

Loading