আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দিয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার স্ত্রী ফারহানা আলম, বোন শাহানা হানিফ ও মায়ের ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে তদন্ত কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ দুদকের উপপরিচালক ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধের আবেদন করেন। এরপর বিচারক আবেদন মঞ্জুর করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সূত্র: জাগো নিউজ
আবেদনে বলা হয়, ওই ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে। অভিযোগটি সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবগুলো থেকে যেনো অর্থ উত্তোলন, স্থানান্তর বা হস্তান্তর করা না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে ব্যাংক হিসাবগুলো জরুরিভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।
আরও বলা হয়, অভিযুক্তরা ওই ব্যাংক হিসাবের অর্থ স্থানান্তর করতে চেষ্টা করেছেন; যা তদন্তে উঠে এসেছে। অভিযোগ নিষ্পত্তি পর্যন্ত না হওয়া পর্যন্ত এসব অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হবে। সূত্র: বাংলা নিউজ
![]()