২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১০
শিরোনাম:

সাত জেলায় করোনায় গত ২৪ ঘণ্টায় ৬১ জনের মৃত্যু

দেশের চার জেলার মধ্যে রাজশাহীতে ১৪ জন, চুয়াডাঙ্গায় ১২, চট্টগ্রামে ৭ ও সাতক্ষীরায় মারা গেছেন ৬ জন রয়েছেন। তারা সবাই জেলার হাসপাতালগুলোর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চার জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রোববার (২৫ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী মারা গেছেন। তাদের মধ্যে ৭ জন ছিলেন করোনা পজিটিভ আর বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে।

খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) সকাল ৮টা সোমবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ছয়জন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত চব্বিশ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা ভাইরাসে শনাক্ত হয়ে এবং ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং বাকিরা করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান।

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে করোনায় ৫৩ জন মৃত্যুবরণ করেছেন। জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় জেলা সদরে এক ও মুকসুদপুরে একজনের মৃত্যু হয়েছে।

Loading