৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৮
শিরোনাম:

ফখরুলের ‘নেতিবাচক মন্তব্যের’ জবাব দিলেন সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের শিকড় এ দেশের মাটির অনেক গভীরে। মাটি ও মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগ পালানোর দল নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

জনগণ জেগে উঠলে নাকি আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে সোমবার (২৮ জুন) নিজ দপ্তরে ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, বিএনপিই সম্পদ লুণ্ঠন করে পলায়নপরতার রাজনীতিতে অভ্যস্ত। আর জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি ঘটেছে।

ওবায়দুল কাদের বলেন, কোমরভাঙা, মেরুদণ্ডহীন এবং সিদ্ধান্তহীনতায় ভোগা কোনো দল বিরোধীদল হিসেবে সফল হতে পারে না। বিরোধীদল শক্তিশালী এবং দায়িত্বশীল হলে গণতন্ত্র বিকাশের পথ অধিকতর মসৃণ হয়। বিএনপি নেতাদের উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, এত শক্তি ও জনসমর্থন থাকলে ভোটের দিন দুপুরে কেন নির্বাচন থেকে সরে যান? আন্দোলনের বারবার ঘোষণা দিয়েও কেন মাঠে নামতে পারেন না?

Loading