২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৪
শিরোনাম:

আগামীকাল থেকে চলাচলে কঠোর বিধিনিষেধ, প্রজ্ঞাপন জারি

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার থেকে সাত দিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণা দিয়েছে সরকার। এ সময়ে সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। বুধবার (৩০ জুন) দুপুরে মন্ত্রিপরিষদ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রজ্ঞাপনে জানানো হয়, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কঠোর লকডাউন বাস্তবায়ন করতে বৃহস্পতবিার থেকে মাঠে থাকছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা।

এতে আরও বলা হয়, জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।

Loading