২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪০
শিরোনাম:

বাংলাদেশে পাঠানোর জন্য সিনোফার্মের ২০ লাখ ডোজ প্রস্তুত

চীন থেকে কেনা সিনোফার্মের ২০ লাখ ডোজ বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত করেছে বেইজিং। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (৩০ জুন) ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া বার্তায় হুয়ালং বলেন, সিনোফর্ম থেকে বাংলাদেশে পাঠানোর জন্য ২০ লাখ ডোজ টিকা প্রস্তুত। মহামারিটির নতুন তরঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে চীন আমাদের বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।
এর আগে গত ২৫ মে বাংলাদেশ চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনবে এবং এই টিকার প্রথম চালান জুনে ঢাকায় আসতে পারে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সে সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন থেকে টিকা কেনার বিষয়ে আলোচনা ইতিবাচক অবস্থায় আছে। এ বিষয়ে চুক্তি প্রায় চূড়ান্ত। খুব শিগগির চুক্তি সম্পন্ন হবে।’ মোমেন জানান, বাংলাদেশ চীন থেকে জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে ৫০ লাখ করে মোট দেড় কোটি টিকা কিনতে চেয়েছে। আমরা বিশ্বাস করি বিনা বাধায় এ টিকা আনতে পারব।

Loading