৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৮
শিরোনাম:

ব্যাংক খোলা, লেনদেনের সময় কমছে

বুধবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, ১ জুলাই ব্যাংক হলিডে। এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো লেনদেন হবে না। দেশজুড়ে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে ৪ জুলাই থেকে যথারীতি ব্যাংক খোলা থাকবে। সেক্ষেত্রে লেনদেন হবে সীমিত আকারে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যাংক খোলা থাকবে। তবে সকাল ১০টা- দুুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে। সপ্তাহের শুক্র-শনিবার ছাড়াও রবিবার ব্যাংক বন্ধ থাকতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ব্যাংক খোলা থাকবে, তবে সময় এখনকার চেয়ে একটু কমিয়ে আনা হবে। ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শাখাগুলো সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকবে।

 

Loading