২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম:

‘লকডাউনে কর্মহীনদের খাদ্য নিশ্চিত করতে হবে’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, লকডাউনে সরকারিভাবেই কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমন দুঃসময়ে সরকারকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পাশাপাশি বিত্তবানদের উচিত হবে ক্ষুধার্ত ও হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। বৃহস্পতিবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের আদর্শ হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিলেন। তাই জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ক্ষুধার্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে সচেষ্ট থাকুন।

জিএম কাদের বলেন, গণমাধ্যমের তথ্যানুযায়ী করোনাকালে নতুন করে আড়াই কোটি মানুষ দরিদ্র হয়েছে। আগে থেকেই আরও কয়েক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাই দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। এমন বাস্তবতায় লকডাউনে কর্মহীনদের পরিবারে খাদ্যের অভাব ভয়াবহ হয়ে উঠতে পারে।

আরও বলেন, লকডাউনের যদি একটি শিশুও ক্ষুধার জ্বালায় কাঁদে ও একটি মানুষ না খেয়ে থাকে তা হবে বেদনাদায়ক। অভুক্ত থেকে কেউ যদি মারা যায় তা হবে জাতির জন্য কলঙ্কজনক। তাই লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহনশীল হতে হবে।

 

Loading