৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২০
শিরোনাম:

নববধূকে কোলে নিয়ে নদী পার হলেন বর

বিয়ের মাত্র কয়েক ঘণ্টার ভেতরেই বিয়ের যে প্রতিশ্রুতি তা রক্ষার পরীক্ষার নামতে হলো স্বামী-স্ত্রীকে। সোমবার (২৯ জুন) ভারতের বিহার রাজ্যের কিষাণগঞ্জের বাসিন্দা শিবকুমারের বিয়ে হয় নেপাল সীমান্তের সিংহীমারি গ্রামের মেয়ে সুনীতার সঙ্গে। বিয়ের একদিন পর নববধূকে নিয়ে বাড়ির পথে রওনা হন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে বিধিবাম। বৃষ্টির কারণে গ্রামের ওপর দিয়ে বয়ে চলা পাহাড়ি নদীর স্রোত বেড়ে যায়। শিবকুমার ঘাটে পৌঁছালে মাঝি জানান, এ খরস্রোতে নৌকা টানা অসম্ভব। শিবকুমার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন স্ত্রীকে কাঁধে নিয়েই নদী পার হবেন।
স্ত্রীকে কাঁধে তুলে স্রোত ভেঙে এগোতে লাগলেন শিবকুমার। পরনে বিয়ের শেরোয়ানি। পায়ে নতুন জুতা। নতুন বউ সুনীতার পরনে বিয়ের জোড়। হাতবোঝাই চুড়ি ঝুনঝুন করছে চলার তালে তালে। তিনি আর বাধা দেবেন কী! সেখানে এক কিলোমিটার চওড়া নদীর স্রোতও তুলনায় কম। সেই পানি ঠেলে একসময় তারা গিয়ে ওঠেন বাড়ির কাছে। হইহই করে ওঠে আগে থেকেই খবর পেয়ে পাড়ে দাঁড়িয়ে থাকা লোকজন।

Loading