৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৩
শিরোনাম:

আট জেলায় করোনা ও উপসর্গে আরও ৬৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টার করোনা আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে আটজন মারা গেছেন। শনিবার (৩ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ নয়জন ও নারী চারজন। মৃতদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় টানা ২১ দিনের বিধিনিষেধ শেষে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ৭ জন। ২২৯ নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১.৪৮ শতাংশ। শুক্রবার (২ জুলাই) রাতে জেলা প্রশাসকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

বগুরা: বগুরায় করোনা ও উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু্ ।

টাঙ্গাইল: টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে একদিনে আর ও ৯ জনের মৃত্যু।

খুলনা: প্রাণঘাতি করোনায় খুলনার পৃথক তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।মারা যাওয়া ৯ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে চারজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে একদিনে আর ও ৫ জনের মৃত্যু।

ময়মনসিংহ: করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনায় ও সাতজন উপসর্গে মারা গেছেন।শনিবার (৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

বরিশাল: করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৬০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৪৮। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ২৯৪ জন।জাগো নিউজ২৪, বাংলা নিউজ২৪, আর টিভি

Loading