২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৫
শিরোনাম:

লকডাউনে বেড়েছে ব্যক্তিগত গাড়ি, আটক ৪৭

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। বাইরেও বের হয়েছেন অনেকেই। নির্দেশনা মানাতে রাজধানীর প্রবেশমুখে চেকপোস্টে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। তবুও চোখ এড়িয়ে কম দূরত্বে যাত্রী নিয়ে বের হচ্ছেন অনেক চালক। লকডাউনে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা

Thank you for reading this post, don't forget to subscribe!

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীর প্রবেশমুখে চোখে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর তৎপরতা। একের পর এক চেকপোস্ট বসিয়ে নজরদারি করা হচ্ছে অহেতুক বের হওয়া মানুষকে। যথাযথ কারণ দেখাতে না পারলে আটকে দেওয়া হচ্ছে যানবাহন। তবু নানা অজুহাতে চোখ এড়িয়ে রাস্তায় নামছেন মানুষ। যন্ত্রচালিত যান চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে স্বল্প দূরত্বে যাত্রী নিয়ে বের হয়েছেন অনেক চালক।

বিভিন্ন কাজে যারা রাস্তায় বের হয়েছেন সুনির্দিষ্ট কারণ দেখাতে পারলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে এমন দৃশ্য দেখা গেছে।
তবে রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিয়ে যাচ্ছেন সেনা সদস্যরাও। লকডাউন বাস্তবায়নে সেনা সদস্যরা ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহনে তল্লাশিও চালাচ্ছেন। এতো সব তৎপরতার মধ্যেও অনেকে অসচেতন মাস্ক ব্যবহারে। নির্দেশনা অমান্য করার তাই শাস্তিও দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, এখন পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
করোনার প্রকোপ ঠেকাতে ২১ দফা নির্দেশনা দিয়ে ১ জুলাই থেকে সারাদেশে চলছে ৭ দিনের কঠোর বিধিনিষেধ।

Loading