আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদিআরবের বিশিষ্ট জ্যোতির্বিদ ও গবেষক ড. খালেদ আল-যাকাক, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আরবি চন্দ্র মাসের হিসেবে এবারের জিলক্বদ মাস ৩০ দিন পূর্ণ হবে বলে নিশ্চিত করেছেন ।
Thank you for reading this post, don't forget to subscribe!সৌদি আল-আরাবিয়া চ্যানেলে বরাতে জানা যায় যে,জিলহজ্ব মাসের ৯ তারিখ পবিত্র আরাফা দিবস ইংরেজি ক্যালেন্ডারের ১৯ জুলাই এবং ঈদুল আজহা ২০ জুলাই অনুষ্ঠিত হবে I
উক্ত বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মাসের প্রথম ও শেষ দিনগুলোকে ক্রিসেন্ট পর্ব (ডুবন্ত চাঁদের চিহ্ন) বলা হয় এবং এরপরই জিলক্বদ মাসের পর থেকে চাঁদ প্রতিদিন সূর্য থেকে পশ্চিমে সরে যায়, তার হিসেবে পশ্চিম দিকের সূর্যাস্তের পরে চাঁদের উত্থান মাসের শেষের দিকে এবং নতুন মাসের শুরু হওয়ার চূড়ান্ত প্রমাণ মেলে ।
গবেষণার ফলাফল অনুযায়ী, ১১ জুলাই (রোববার) জিলহ্জ্ব মাসের প্রথম দিবস, ১৯ জুলাই (সোমবার) হবে আরাফার দিন এবং পবিত্র ঈদুল আজহার তারিখ হবে ২০ জুলাই (মঙ্গলবার) বলে সম্ভাব্য তারিখ নিশ্চিত করেন।
![]()