সরকারি নির্দেশ অমান্য করে অযথা এবং অযৌক্তিক কারণে বাইরে বের হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ানোর অভিযোগে রাজধানী থেকে ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে ৩৪৬ জনকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা।
Thank you for reading this post, don't forget to subscribe!ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি বিভাগের সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লকডাউনে তৃতীয় দিন শনিবার (৩ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়।
সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, গ্রেফতারের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করে অনেককে জরিমানা করা হয়েছে। লকডাউন এর তৃতীয় দিনে ৩ জুলাই ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।
এর আগে গত দুদিনে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে ৮৭০ জনকে গ্রেফতার করে পুলিশ।
![]()