২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৬
শিরোনাম:

বিধিনিষেধের চতুর্থ দিনে ঢাকার রাস্তায় বেড়েছে গাড়ি, আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর

সাতদিনব্যাপী কঠোর লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। লকডাউনের শুরু থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। রোববার দুপুরে রাজধানীর অনেক রাস্তাই যানবাহন চলাচল বেড়েছে, এর সঙ্গে রাস্তায় মানুষেরও চলাচল বেড়েছে। আইশৃঙ্খলা বাহিনী তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেফতারও করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন। যারা অকারণে বের হচ্ছেন তাদের জেল-জরিমানা ও মামলা দেওয়া হচ্ছে।

লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে র‌্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে জরিমানায় ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা এবং শুক্রবারের অভিযানে ২১৩ জনের জরিমানায় ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা আদায় করা হয়।

লিশের একজন কর্মকতা জানিয়েছেন, রাস্তায় কিছু কিছুু মানুষ বের হচ্ছে, তবে নিয়মিত তল্লাশিতে যেটা দেখা যাচ্ছে মানুষ কোনো না কোনো প্রয়োজনে বাইরে বের হয়েছে। রাস্তায় বেশির ভাগ মানুষই যেমন; চিকিৎসা, টিকা, এয়ারপোর্টেসহ জরুরি কাজে বের হচ্ছেন। অপ্রয়োজনে বের হওয়া কম সংখ্যক মানুষ পাওয়া গেছে তবে অন্যদিনের তুলনায় আজ বেশি মানুষ বের হয়েছে।

তিনি আরোও বলেন, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে প্রত্যেকটি গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং বেশির ভাগ মানুষই বলছে প্রয়োজনে বের হয়েছে। এ সকল যানবহনের বেশির ভাগই লকডাউনের আওতামুক্ত ও যাচাই বাচাই করে দেখা যাচ্ছে প্রয়োজনে বাইরে বের হয়েছে তারা।

 

Loading