৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪২
শিরোনাম:

করোনা টিকা নেওয়ার বয়স ৩৫ বছর, নিবন্ধনের জন্য নতুন অ্যাপ চালু করা হবে: স্বাস্থের ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (​ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সোমবার (৫ জুলাই) বেলা ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভা শেষে উপস্থিত সাংবাদিকের এসব তথ্য জানান।এর আগে টিকা গ্রহণের বয়স ছিল ৪০ বছর। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। ডিবিসি ও সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাস্থের ডিজি জানায়, ৫০ শতাংশ করোনা রোগী এখন গ্রামের। যারা আগে নিবন্ধন করেছেন, তারা আগে টিকা পাবেন। অগ্রাধিকার প্রাপ্তরা পাবেন মডার্নার টিকা। বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা করোনার টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারছেন। এটি এখন কমিয়ে আনা হয়েছে। ৩৫ বছরের ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন।

শিগগিরই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, আজ সোমবার আইসিটি বিভাগকে চিঠি পাঠানো হবে। যিনি যে কেন্দ্রে নিবন্ধন করবেন তিনি নির্দিষ্ট কেন্দ্রেই টিকা পাবেন। কেউ মডার্নার টিকা নিতে চাইলে তাকে সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন করতে হবে।

টিকা সঙ্কটের কারণে গত ২রা মে থেকে গণটিকাদানের অনলাইন নিবন্ধন বন্ধ ঘোষণা করে সরকার। ওদিন পর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন নিবন্ধন করেছিল।

 

Loading