৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৩
শিরোনাম:

ভেঙে পড়ল সাবেক এমপির অবৈধ নির্মাণাধীন ভবন (ভিডিও)

ভারতের সাবেক এক সংসদ সদস্যের অবৈধভাবে নির্মাণাধীন একটি ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা না ঘটলেও ভবনের নিচে পার্ক করা একটি গাড়ির চালক আহত হয়েছেন। গাড়িটিও ভেঙে চুরমার হয়ে গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার ভারতের লখনৌয়ে এ ভবনধসের ঘটনা ঘটে। ঘটনার ভিডিওটি রীতিমতো ভারতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে নির্মাণাধীন একটি ভবন। ধুলোয় ঢেকে গেল চারদিক। আশপাশের লোকজন দৌড়ে পালাচ্ছেন। ভবনের ইটপাথর গিয়ে পড়ল একটি গাড়ির ওপর ও রাস্তায়। গাড়িটি দুমড়ে-মুচড়ে গেল। তার আগেই গাড়ি থেকে বের হয়ে কোনোমতে প্রাণে বাঁচলেন চালক।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভেঙে পড়া ভবনটির মালিক বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাবেক সংসদ সদস্য দাউদ আহমেদের। তার সংস্থা এই বাড়িটি তৈরি করছিল। ভারতীয় আইন অনুযায়ী অবৈধ স্থানে নির্মিত হচ্ছিল ভবনটি। যে কারণে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। আর সোমবার তা ভাঙতে গেলেই বিপত্তি ঘটে। পুরো ভবনই ধসে পড়ে।

ভবন ভেঙে পড়ার দৃশ্য –

Loading