৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪১
শিরোনাম:

২১ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১৭৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টার করোনা আপডেট থেকে এ তথ্য জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

Thank you for reading this post, don't forget to subscribe!

চট্টগ্রাম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭২২ জনে। একই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫৫৯ জন। এটিই চট্টগ্রামে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৯২৭ জনে। সোমবার (৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কুষ্টিয়া : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (৪ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে সর্বোচ্চ ৮৮৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০.৩০ শতাংশ। শনাক্তদের মধ্যে সদরে ১৫৩ জন, আর সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৪৪ জন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১ জন।

খুলনা : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় আরও ১০ জনের মৃত্যু।

চুয়াডাঙ্গা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১৫২ জন।

ময়মনসিংহ : ময়মনসিংহে নতুন করে আরও ১৫ জনের মৃত্যু।

যশোর : যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু।

সাতক্ষীরা : সাতক্ষীরায় গত একদিনে করোনার উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৫১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

ফরিদপুর : ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন করোনায় ও বাকি ৪ জন করোনা উপসর্গে মৃত্যুবরণ করেন।এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২৩০ জন। একই সময়ে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১৯ জনের।জেলা সিভিল সার্জন ডা: ছিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল: গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ: গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন।

বগুড়ায়: গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩১৪।

Loading