কঠোর বিধিনিষেধে আগের ৫দিন রাজধানীর সড়কে মানুষের সংখ্যা কম হলেও মঙ্গলবার ৬ষ্ঠদিন সকাল থেকে বেড়েছে যানবাহনের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে পথচারী ও নানা প্রয়োজনে বের হওয়া নগরবাসীর চলাচলও। চেকপোস্ট কোথাও সক্রিয় কোথাও ঢিলেঢালাভাব দেখা গেছে। কোনো চেকপোস্টে যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেছে। কোথাও যানজটের সৃষ্টি হয়। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের পাশাপাশি কাজ করছে র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। মাঠে রয়েছে নিবার্হী ম্যাজিস্ট্রেট।
Thank you for reading this post, don't forget to subscribe!তবে প্রধান সড়ক কড়কড়ি থাকলেও পাড়া মহল্লার সবকিছুই স্বাভাবিক। দোকানপাট এবং বাজারগুলোতে ছিল সাধারণ মানুষের ভিড়। অধিকাংশ দোকানদার ও ক্রেতাদের মুখে মাস্ক নেই। যে যারমতো ঘুরাফেরা করছেন। পুলিশের গাড়ি দেখলেই সর্তক হয়ে যায়।
সরজমিনে দেখা যায়, প্রয়োজনের পাশাপাশি অজুহাতের কমতি ছিল না আজও। ডাক্তার দেখানো, ওষুধ আনতে যাওয়া, রোগী দেখতে যাওয়া, ব্যাংকে টাকা জমা ও তুলতে যাওয়া, দোকানে যাওয়া, বাজার করাসহ নানান কারণ নিয়ে বের হচ্ছেন মানুষ। কারণ যৌক্তিক হলে যেতে পারছেন, অন্যথায় আটক করা হচ্ছে ও জরিমানা গুনতে হচ্ছে।
তেজগাঁওয় জোনের ট্রাফিক পরিদর্শক বিপ্লব ভৌমিক বলেন, পুলিশ কোনোভাবেই শিথিলতা দেখাচ্ছে না। বরং কঠোর অবস্থানে আছে। যারা অকারণে বের হচ্ছে মামলা ও জরিমানা করা হচ্ছে।
![]()