বিধিনিষেধে ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রেখে বাকি সব দোকান বন্ধ রাখার কথা বলা হলেও এই নির্দেশনা মানছেন না অনেকে। গলির ভেতর পুলিশ গেলে দোকানের সাটার বন্ধ করে দেয় আবার পুলিশে গেলে খুলছে দোকান। প্রশাসনের লোকজনের অনুপস্থিতিতে স্বাস্থ্যবিধিও তেমন একটা মানা হচ্ছে না। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে পাওয়া এমনই খবর পাওয়া গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!কঠোর বিধিনিষেধের মধ্যেও স্থানীয়দের মধ্যে ভীতি ও সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। বৃহস্পতিবার সকালে রাস্তায় অনেককেই মাস্কবিহীন চলাচল করতে দেখা গেছে। একই চিত্র মাছ, মাংস, মুদি ও কাঁচা বাজারের। সেখানেও স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের বালাই নেই।
![]()