৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪০
শিরোনাম:

দরিদ্রদের খাদ্য সহায়তার সঙ্গে এককালীন ১৫ হাজার টাকা দিতে হবে: মির্জা ফখরুল

করোনা নিয়ন্ত্রণে বিএনপির পাঁচ প্রস্তাবনা। এগুলো হচ্ছে, মানুষকে বাইরে বের হবার জন্য স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক ব্যবহারে উদ্বূদ্ধ করতে হবে। অন্তত ৮০% মানুষকে অতি দ্রুত টিকা প্রদান। সমন্বিত ও সুনির্দিষ্ট রোড-ম্যাপ প্রণয়ন ও বাস্তবায়ন। অবিলম্বে দেশে টিকা উৎপাদনের কার্যকর ব্যবস্থা গ্রহণ। সারাদেশে করোনা আক্রান্ত রোগীদের সর্বাত্মক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ, আইসিইউ ও করোনা বেড বৃদ্ধিসহ অত্যাবশ্যকীয় চিকিৎসাসামগ্রী ও পর্যাপ্ত চিকিৎসক/স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে। এখনি দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ, সকল রাজনৈতিক দল, এনজিও ও সামাজিক সংগঠনের সমন্বয়ে একটি জাতীয় আপতকালীন পরামর্শক কমিটি গঠন করতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবনা তুলে ধরেন।

তিনি বলেন, আমাদের জিডিপি’র ৬-৭% অর্থাৎ বর্তমান ৬ লক্ষ কোটি টাকার বিরাট বাজেটের একটি সামান্য অংশ এ খাতে বরাদ্দ করলেই দরিদ্র জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়া সম্ভব। যা দরকার সেটা হ’ল সরকারের স্বদিচ্ছা ও আন্তরিকতা। ঐক্যবদ্ধভাবে এ মহাসংকট মোকাবেলার জন্য দলের পক্ষ থেকে পুনরায় আহবান জানান তিনি।

Loading