২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪১
শিরোনাম:

আমার ও মায়ের কিছু হলে চাচা জিএম কাদের দায়ী থাকবেন ’: এরিক (ভিডিও)

বৃহস্পতিবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেলে শাহাতা জারাব এরশাদ এরিক।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় এরিক বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাই। আমার এবং মা বিদিশা এরশাদের বিরুদ্ধে চাচা জিএম কাদের কিছু মিথ্যা ও বানোয়াট নিউজ করাচ্ছেন। এসবের কারণে আমার ও মায়ের কিছু হলে একমাত্র দায়ী থাকবেন জিএম কাদের। সূত্র: ঢাকা পোস্ট

সংবাদ সম্মেলনে এরিকের মা বিদিশা এরশাদ উপস্থিত না থাকলেও হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের পক্ষে চেয়ারম্যান কাজী মামুনুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, এরশাদ ক্ষমতায় থাকার পরও ২৭ বছর জীবিত ছিলেন। তিনি জীবিত থাকা অবস্থায় কেউ তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ করেননি। তার বিরুদ্ধে যত মামলা হয়েছিল, প্রত্যেকটিতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছিল। আজ তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সূত্র: মানব জমিন

 

Loading