৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬
শিরোনাম:

রাস্তায় গৃহবধূর অর্ধনগ্ন লাশ, শরীরে পোড়া চিহ্ন

ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়া এলাকার বাটা শোরুমের গলি থেকে মিলি চক্রবর্তী (৪৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, নিহত মিলি চক্রবর্তী (৪৯) শহরের তাঁতীপাড়া এলাকার সমীর কুমার রায়ের স্ত্রী। পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে জানানো হয়, শহরের তাঁতীপাড়া এলাকার বাটা শোরুমের গলিতে একজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর ওই গলি থেকে অর্ধনগ্ন অবস্থায় মিলি চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়।

ওসি তানভিরুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরের বিভিন্ন অংশ আগুনে পোড়া চিহ্ন দেখা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি ও পিআইবির পুলিশ সদস্যরা।

নিহতের স্বামী সমীর কুমার রায় বলেন, ‘রাতে একসঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি মিলি বিছানায় নেই। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের গলিতে তার লাশ দেখতে পাই। কীভাবে এমনটি হলো কিছুই বলতে পারছি না। তবে তিনি দাবি করেন, ‘মিলি চক্রবর্তী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।’

ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনাটি সন্দেনজনক। তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে হত্যা করে গলিতে ফেলে রেখে গেছে তা তদন্ত করলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

Loading