২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২২
শিরোনাম:

করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় ১৭১ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসের মৃত্যুর মিছিল যেন কিছুতেই থামছে না। প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর খবরে এ তথ্য পাওয়া যাচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ১০, ময়মনসিংহে ১৪, কুষ্টিয়ায় ১৭, রাজশাহীতে ১৯, খুলনার তিন হাসপাতালে ১৪, চট্টগ্রামে ১৪, বরিশালে-১৩ জন, ফরিদপুরে ১১, টাঙ্গাইলে ৬, নড়াইলে ৬, সতাক্ষীরায় ৫, নোয়াখালীতে-৭ জন, বগুড়ায় ১৬ রাজবাড়ীতে ৭ জন, ঝিনাইদহে-৬ জন ও কুমিল্লায়-৫ জনের মৃত্যু হয়েছে। যমুনা টিভি, ডিবিসি নিউজ ও জাগোনিউজ২৪

** চুয়াডাঙ্গা: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১১ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

** ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।

রোববার (১১ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

** কুষ্টিয়া: কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন ও উপসর্গে চারজন মারা গেছেন।

রোববার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

** রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার (১১ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৮ জুন সর্বোচ্চ ২৫ জন মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। যুগান্তর

** খুলনা: খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের প্রাণহানি হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি জানান। দেশ রূপান্তর

** চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার দুই হাজার ৮২টি নমুনা পরীক্ষা করে ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪১৬ জনের বাড়ি মহানগর এলাকায় ও ২৯৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ০৫ শতাংশ। রোববার (১১ জুলাই) জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

** বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৪ ও ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
একই সময়ে এক হাজার ৮৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৬৭ শতাংশ।

রোববার (১১ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। দ্য ডেইলি স্টার

** ফরিদপুর: গত ২৪ ঘণ্টায় জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত এবং ৭ জন করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

** টাঙ্গাইল: জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা যান। ৫১২টি নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা শনাক্ত। শনাক্তের হার ৩৩ দশমিক ৭৮ শতাংশ।

** নড়াইল: নড়াইলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

** সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মারা যাওয়া খবর পাওয়া গেছে।

** নোয়াখালী: নোয়াখালীতে করোনায় একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

** বগুড়া: বগুড়ায় একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁয়ে ২ জন, পঞ্চগড়ে একজন, কুড়িগ্রামে একজন করোনা ভাইরাসে মারা গেছেন। সূত্র: সময় টিভি

 

Loading