৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৬
শিরোনাম:

মুসলিম হওয়ার কারণে ভারতের নারী পাইলটকে অনলাইনে বিক্রির জন্য নিলামে উঠানো হয়েছে

ভারতে রবিবার (৪ জুলাই) মুসলিম নারীরা দেখেন যে, নারী পাইলট হেনা খানসহ তাদের অনেককেই অনলাইনে পণ্য হিসাবে বিক্রির জন্য নিলামে ওঠানো হয়েছে। এর মধ্যে অন্যতম হলেন নারী পাইলট হেনা খান। সুল্লি ডিলস নামে একটি অ্যাপে তাদেরকে নিয়ে এমন বিজ্ঞাপন দেওয়া হয়। বিবিসি

Thank you for reading this post, don't forget to subscribe!

বিবিসিকে হেনা খান বলেন, তার এক বন্ধু তাকে টুইট করে বিষয়টি সম্পর্কে জানায়। তিনি অ্যাপে ঢুকে দেখতে পান তিনিসহ তার আরো অনেক পরিচিত মুসলিম নারীদের ছবি দিয়ে লেখা আছে আজকের ডিল।

হেনা খান প্রথমেই অ্যাপটির যে পেজে ঢোকেন- সেখানে ছিলো অচেনা এক নারীর ছবি। পরের দুই পাতায় তিনি তার কয়েক বন্ধুর ছবি এবং প্রোফাইল দেখতে পান। তার পরের পাতাতেই দেখতে পান তার নিজের ছবি এবং পরিচিতি।

তিনি আরো বলেন, আমি নিজে ৮৩টি নাম পেয়েছি। আরো হয়তো থাকতে পারে। তারা আমার ছবি নিয়েছে আমার টুইটার অ্যাকাউন্ট থেকে। কারণ ছবির সাথে আমার টুইটারের ইউজার নেম ছিলো। ঐ অ্যাপটি ২০ দিন ধরে অনলাইনে ছিলো, কিন্তু আমরা তা জানতেই পারিনি। দেখে আমার মেরুদণ্ড ঠাণ্ডা হয়ে যায়।

Loading