দীর্ঘ এক বছর ধরে অভিনেত্রী প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকি দিয়ে আসছে এক ব্যক্তি। ‘তবু মনে রেখো’ খ্যাত এই নায়িকা থানায় অনেকবার অভিযোগ দায়ের করতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ। অবশেষে রোববার (১১ জুলাই) কলকাতার লালবাজার সাইবার সেল দপ্তর ভারতীয় এই অভিনেত্রীর অভিযোগ গ্রহণ করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার সূত্রপাত গত বছরের শুরুর দিকে। নির্দিষ্ট একজন ব্যক্তি তাকে মেসেজ করছে নানা অ্যাকাউন্ট থেকে। একটা প্রোফাইল ব্লক করে দিলে অন্য প্রোফাইল খুলে তাকে প্রশ্ন করছে, ‘কী রে প্রোফাইল ব্লক করে দিলি কেন?’ প্রত্যুষা বুঝতে পারেন, বার বার ওই একই ব্যক্তি তাকে মেসেজ করছে। চার-পাঁচবার এই ঘটনার পুনরাবৃত্তি হতেই তিনি স্থানীয় সিঁথি থানার দ্বারস্থ হন। সেখান থেকে জানানো হয়, লালবাজার সাইবার সেলে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে।
আজ অভিযোগ জানানোর পরও ওই ব্যক্তি ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রত্যুষা পাল জানান, গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দপ্তর থেকে বার বার ফিরে এসেছেন তিনি। এবার অভিযোগ নিয়েছে থানা পুলিশ। কিন্তু এখনো কোনো তদন্ত শুরু হয়নি। অভিযোগ দায়েরের পর একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরও ওই ব্যক্তি রোববার (১১ জুলাই) সকালে তাকে ধর্ষণের বর্ণনা দিয়ে ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়েছে।
প্রত্যুষা ভারতীয় সংবাদমাধ্যমে বলেন—‘থানায় পাঠানো হলে তারা মাকে ভালো করে বুঝিয়ে দেন যে, এমন ঘটনা খুব স্বাভাবিক। সমাজে পরিচিত মুখ হলে, খ্যাতি পেলে এ সব হবেই। মাথা না ঘামানোর উপদেশ দেয় মাকে। তারপর এক মাস কেটে যাওয়ার পরও সেই ব্যক্তির মেসেজ পাঠানো বন্ধ হয় না। এমনকি আমার মাকেও ধর্ষণ করবে বলে হুমকি দেয়। আবারো মাকে পাঠাই লালবাজারে। একই ঘটনা ঘটে সেখানে। গত এক বছর ধরে ঝড়, জল, বৃষ্টি, করোনা—সব কিছুর মধ্যে বার বার পুলিশের দ্বারস্থ হয়েছি। কোনো সুরাহা হয়নি।’
কাউকে সন্দেহ করছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে প্রত্যুষা বলেন—‘এমন এমন সূক্ষ্ম তথ্য আমায় দিয়েছে যে, অবাক হয়ে গিয়েছি। তাই মনে হয়, ওই ব্যক্তি হয়তো আমাকে খুব ভালো করে চেনেন, আমিও চিনি। অথবা সে আমার সমস্ত খবরাখবর রাখেন, কিন্তু আমি তাকে চিনি না।’
![]()