ঈদ, পূজা ও বড় বড় উৎসবকে কেন্দ্র করে জালনোট তৈরির চক্র সক্রিয় হয়, তবে ঈদুল আযহায় তারা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। অনেকদিন থেকে চক্রটির বিষয়ে অনুসন্ধান চলছিলো বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!ডিএমপি ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, দলনেতা রহিম ও তার স্ত্রীসহ মোট পাচঁ জনকে আটক করা হয়েছে। তারা জালনোট তৈরির মামলায় এর আগে তিন বার গ্রেপ্তার হয়, ২ বছর কারাভোগ করে, জেল থেকে বের হয়ে রহিম আবারও একই কাজ করছিলো। এবার প্রায় কোটি টাকারও বেশি জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিলো চক্রটির।
মশিউর রহমান আরও বলেন , ভাটারার নুরেরচালার সাঈদনগর এলাকায় জালনোট তৈরির ওই কারখানায় বিপুল পরিমাণ প্রস্তুতকৃত জালনোট ও তা তৈরির সরঞ্জামাদি এবং অর্ধকোটি টাকার জাল মুদ্রা জব্দ করা হয়।
![]()