৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৩
শিরোনাম:

বিধিনিষেধ অমান্য করায় আজ গ্রেপ্তার ৬০৪, জরিমানা ১৮ লাখ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের ১২তম দিনে অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৬০৪জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার ডিএমপির ৮টি বিভাগের ৫১টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৬৮ জনকে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমর্পি ট্রাফিক বিভাগ ৭২৭টি গাড়িকে ১৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে। মোট জরিমানা করা হয়েছে ১৮ লাখ ২৫ হাজার ৯০০ টাকা।

ডিএমপির জনসংযোগ বিভাগ জানিয়েছে, ডিএমপির আটটি ক্রাইম বিভাগ সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এ সময় বিনা কারণে রাস্তায় বের হওয়ায় ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ৬০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যারা যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হয়েছেন, তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

ডিএমপির জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিধিনিষেধ অমান্য করায় প্রথম দিন থেকে সোমবার পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ৭ হাজার ৯৫২ জনকে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগের মাধ্যমে জরিমানা করা হয় ১ কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৮৬২ টাকা।

Loading