৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২২
শিরোনাম:

বিনা অনুমতিতে হজযাত্রী পরিবহনে ৬ মাসের জেল, ৫০,০০০ সৌদি রিয়াল জরিমানাসহ ১০ বছরের জন্য সৌদিআরব প্রবেশ নিষিদ্ধ ঘোষণা 

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :সৌদি  পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) হুঁশিয়ারি জানিয়েছে যে  যদি কোন ব্যক্তি হজে অনুমতি ছাড়াই হজযাত্রীদের পরিবহনে ধরা পড়ে তাহলে তাকে ছয় মাসের জেল ও  ৫০,০০০ রিয়াল (বাংলাদেশী মুদ্রায় ১০,৭০,০০০ টাকা)জরিমানা করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে, জরিমানার মধ্যে ট্রান্সপোর্টকে বাজেয়াপ্ত করার পাশাপাশি স্থানীয় মিডিয়ায় লঙ্ঘনকারীদের নাম প্রচার করা হবে I    একাধিক  হজযাত্রীদের পরিবহণ সুবিধা দেওয়া হলে জরিমানা দ্বিগুণ করা হবে।

জাওয়াজাত আরও বলেছে যে কোনও প্রবাসী যদি আইনী অনুমতি না নিয়ে জাল হজ স্ট্যাম্প ব্যবহার করে ধরা পড়ে তবে তাকে নির্বাসন দেওয়া হবে এবং ১০ বছরের জন্য সৌদিআরব প্রবেশ করতে দেওয়া হবে না।

এক্ষেত্রে আইন নির্ধারণ করা হয়েছে যে একজন নির্বাসিত প্রবাসীকে শুধুমাত্র হজ ও ওমরাহর জন্য সৌদিআরব প্রবেশের অনুমতি দেওয়া হবে কিন্তু কোন কাজের ভিসা দেওয়া হবে না I

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে, সম্প্রতি প্রকাশ করেছে যে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং কেন্দ্রীয় হারাম অঞ্চলে প্রবেশকারীদের পাশাপাশি মিনা, মুজদালিফাহ ও আরাফাতের পবিত্র স্থান হজের অনুমিত প্রবেশ করলে ছাড়াই  ১০,০০০ সৌদি রিয়াল ( বাংলাদেশী মুদ্রায় ২,১৪,০০০ টাকা) জরিমানা করা হবে I

এই লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে জরিমানা দ্বিগুণ করা হবে, মন্ত্রণালয় জানিয়েছে যে এটি আসন্ন হজ চলাকালীন করোনভাইরাস মহামারী ছড়িয়ে দিতে প্রতিরোধমূলক প্রোটোকল হিসেবে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার অংশ। হজ পারমিট ব্যতীত পবিত্র স্থানগুলিতে প্রবেশের নিষেধাজ্ঞা এবছরের ১৩ দিন পূর্বে জুলাইয়ের ৫ তারিখ থেকে কার্যকর হয়েছিল, যা ১৮ জুলাই থেকে শুরু হবে।

এই বিষয়ে জারীকৃত বিধি লঙ্ঘনের যে কোনও প্রয়াস রোধ করতে নিরাপত্তা কর্মীরা সমস্ত রাস্তা, চেকপোস্টের পাশাপাশি গ্র্যান্ড মসজিদের আশেপাশের কেন্দ্রীয় অঞ্চলগুলিতে তাদের দায়িত্ব পালন করবেন I

Loading