৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৬
শিরোনাম:

মেসি বিড়ি’ বিক্রি বাড়ছে ভারতে

তিন দিন আগেই চিরশত্রু ব্রাজিলকে হারিয়ে কোপায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার তারকা ফুটবলার লিও মেসির অধিনায়কত্বে বহু বছর বাদে কোপায় সাফল্য পেল আর্জেন্টিনা। দেশের হয়ে বড় টুর্নামেন্টের ফাইনালে এর আগে অনেকবার উঠলেও কাপ পাচ্ছিলেন না মেসি। অবশেষে কোপায় চ্যাম্পিয়ন হয়ে শাপমুক্তি হল মেসির।

Thank you for reading this post, don't forget to subscribe!

কোপায় চ্যাম্পিয়ন হওয়ার পরই মেসি বিড়ির বিক্রি বেড়েছে বলে দাবি টুইটারের একাংশের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে মেসি বিড়ি। নেটাগরিকরা বেশ মজাই করছেন মেসি বিড়ি নিয়ে।

কোপায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতেই মেসি বিড়ি ব্র্যান্ডে পরিণত হচ্ছে বলেই দাবি নেটাগরিকদের। মেসির ফ্যান এদেশে রয়েছে প্রচুর। আর মেসি ব্র্যান্ডের বিড়িতে সুখটান দেবেন মেসি অনুরাগীরা। অনুরাগীদের কথায়, সকালে ঘুম থেকে উঠেই এখন থেকে মেসি বিড়িতে সুখটান দিতেই হবে। মেসির মতো সাফল্য পেতে গেলে বিড়িতে টান দিতেই হবে।

সারাদিন ধরে মনকে চাঙ্গা রাখতে মেসি বিড়িই এখন ভরসা হয়ে উঠেছে। প্রিয় তারকা মেসি কোপায় জিতেছে বলে কথা। তাই প্রিয় তারকার জয় নিয়ে আনন্দে মেতে ওঠা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মেসি বিড়ি নিয়ে বেশ মজাই করছেন নেটাগরিকরা। – আজকাল

Loading