৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৫
শিরোনাম:

হাজীগণ পবিত্র নগরী মক্কায় উপস্থিত হচ্ছে, তাওয়াফে কুদুম শুরু করা হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : পবিত্র হজের কার্যক্রম শুরু করতে হাজিগণ সৌদিআরবের মক্কা মুকাররমায় জমায়ত হতে শুরু করেছে I আজ সকাল শনিবার ১৭ জুলাই থেকেই হাজীরা তাওয়াফে কুদুম শুরু করে দিয়েছে I

Thank you for reading this post, don't forget to subscribe!

গত বছরের ন্যায় এ বছরও করোনাভাইরাস মহামারির মধ্যেই পালিত হচ্ছে পবিত্র হজ। এবছর সৌদি আরবে অবস্থানরত অভিবাসী এবং সৌদি নাগরিকদের ভিতর থেকে শর্তসাপেক্ষে ৬০ হাজার মানুষ হজ পালন করতে যাচ্ছে I

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ শর্ত দেওয়া হয়েছে , সেখানে উল্লেখ করা হয়েছে, মসজিদুল হারামে প্রবেশের পূর্বে হাজীদের ৬ হাজার জনের ভাগ করে একটি গ্রুপ বানানো হবে I এতে ৩ ঘণ্টা পর প্রথম গ্রুপের তাওয়াফ শেষে মসজিদুল হারামে প্রবেশ করবে I তাওয়াফে কুদুমের প্রথম পর্ব শনিবার স্থানীয় সময় সকাল ৬ টা থেকে শুরু হয়েছে এবং (সৌদি আরবের ৮ জিলহজ) রাত নয়টা পর্যন্ত তা অনবরত চালু থাকবে।

আরব নিউজের প্রতিবেদনের বরাত বলা হয়েছে, সোমবার হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে এবং মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।এবারে খুতবা দিবেন মক্কার ইমাম শেখ বন্দর বালিলা I চলতি বছর মসজিদে হারাম থেকে আরাফার ময়দান ও মুজদালিফায় যাওয়ার জন্য পায়ে হাঁটার অনুমতি থাকছে না I

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আরাফার ময়দানে যাওয়ার জন্য বিশেষ বাস সার্ভিস চালুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছেI পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে I

Loading