২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৮
শিরোনাম:

দুদকের মামলায় পাসপোর্ট অধিপ্তরের কর্মকর্তা স্ত্রীসহ কারাগারে

সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ও তার স্ত্রী ইসরাত জাহানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (১৮ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এদিন আদালতে পৃথক পৃথক জামিনের আবেদন করেন মোতালেব ও ইসরাত জাহান দম্পতি। শুনানি শেষে জামিন আবেদন খারিজ করেন আদালত।

এর আগে গত ৩০ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক আবু বকর সিদ্দীক। মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৫ সালে মোতালেব হোসেন মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী হওয়ার পর সম্পদের পাহাড় গড়তে শুরু করে। দীর্ঘ ২০ বছরের চাকরি জীবনে ঢাকার বাইরে কর্মরত ছিলেন মাত্র ৫ মাস।
নিজের অঢেল সম্পদের বৈধতা দিতে স্ত্রীকে মৎস্য ব্যবসায়ী হিসেবে আয়করে উল্লেখ করে ২০১৫ সাল থেকে স্ত্রীর নামে একের পর এক সম্পদ গড়েন ঢাকা, বরিশাল ও গাজীপুরে।

অঢেল সম্পদের মূলত কোনো আয়ের উৎস খুঁজে পাওয়া যায়নি দুদকের অনুসন্ধানে।
আয়কর, বিভিন্ন ব্যাংক হিসাব, মোতালেব ও তার স্ত্রীর দাখিল করা বিভিন্ন তথ্যে সাড়ে তিন কোটি টাকার প্রাথমিক গড়মিলের তথ্য পায় দুদক।

Loading