২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৭
শিরোনাম:

বিএনপি নেতারা কখন কী বলে নিজেরাও জানে না: ওবায়দুল কাদের

বিএনপি নেতারা লকডাউনকে মর্মান্তিক তামাশা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা একবার বলে লকডাউন দরকার, আবার বলে কঠোর লকডাউন দিন, পরক্ষণেই বলে লকডাউনে সমাধান নয়, বিএনপিই জনগণের সাথে তামাশা করেছে, তারা কখন কী বলে নিজেরাও জানে না। সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের বলেন, তারা একসময় ভ্যাকসিনের বিরুদ্ধেও অপপ্রচার করেছিলেন, আবার বলে কারফিউ দিলে জনগণ মানবেন না। অথচ সরকার কারফিউ এর কথা ভাবেওনি। বিএনপি নেতারা বিবেক- বুদ্ধি অনুযায়ী না চললে এবং না বললে এমনই হবে বলে মন্তব্য করেন তিনি।

Loading