৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৫
শিরোনাম:

মালদ্বীপের রাষ্ট্রপ্রতিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ৫০০ কেজি আম উপহার

মো: এমরান হোসেন তালুকদা, মালদ্বীপ থেকে:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপ সরকারের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ মহোদয়কে উপহার হিসেবে ৫০০ কেজি বাংলাদেশের প্রসিদ্ধ হাড়িভাঙ্গা আম প্রেরণ করেন ।

Thank you for reading this post, don't forget to subscribe!

১৯ জুলাই ২০২১ তারিখ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল নাজমুল হাসান মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীফ অফ প্রটোকল আয়েশা শান সাকির এর নিকট উক্ত উপহার হস্তান্তর করেন। মালদ্বীপের চীফ অফ প্রটোকল মহামান্য রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা উপহার প্রেরণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Loading