ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ছাড়ছে মানুষ। গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, আবদুল্লাহপুর, মহাখালী, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্থান ও বাসস্টেশনে ঘরমুখী মানুষের ব্যাপক ভিড়। এর মধ্যে সকালে বৃষ্টি এসে ভোগান্তি যেন আরও বাড়িয়ে দিয়েছে। সময়, ডিবিসি ও যমুনা টিভির খবরে এমনটাই দেখা গছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ঢাকা থেকে বের হয়ে বিভিন্ন জেলায় যাওয়ার যানবাহনের চাপ ও মানুষের ভিড় থাকলেও ঢাকার ভেতরে মানুষের চলাচল সেভাবে দেখা যায়নি। বাজারগুলোয় সকাল থেকে কিছুটা ভিড় লক্ষ্য করা গেলেও অলিগলি বা প্রধান সড়কগুলোয় যানবাহন ও মানুষের চলাচল কম ছিল।
বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়, সকাল থেকে নগরীর ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, পল্টন, গুলিস্তান, কাকরাইল, মৎসভবন, শাহবাগ, মগবাজার, মালিবাগ, মৌচাক, বাংলামটর, কাওরান বাজার, পান্থপথ, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় যানবাহনের উপস্থিতির পাশাপাশি গণমানুষের সংখ্যাও ছিল কম। কোনও কোনও সিগন্যালে ট্রাফিক পুলিশের সদস্যদেরও দেখা যায়নি। বিরতিহীনভাবে প্রতিটি যানবাহন চলাচল করতে পারছে।
![]()