২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৬
শিরোনাম:

ঈদ জামাত ঘিরে বাড়তি নিরাপত্তা নিয়েছে ডিএমপি

রাজধানীতে ঈদ জামাত ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ মহানগরীর সকল মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে, তাই আমরা সেভাবে নিরাপত্তা নিশ্চিত করেছি।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ঈদ কেন্দ্রিক রাজধানীতে নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে। এ ছাড়া চুরি-ডাকাতি থেকে শুরু করে সম্পদহানি যেন না ঘটে সে ব্যাপারেও সতর্ক রয়েছে পুলিশ।

শফিকুল ইসলাম বলেন, কোরবানির পশুহাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি যাতে ব্যবসায়ীদের হয়রানি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে হাটেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাল টাকা যেন শনাক্ত করা যায় সে জন্য আলাদা বুথ বসানো হয়েছে। তবে নিরাপত্তার জন্য শুধু পুলিশের ওপর নির্ভর না করে নগরবাসীকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

 

Loading