২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৬
শিরোনাম:

ঈদের উচ্ছ্বাস যেনো বিষাদে রূপ না দেয়: ওবায়দুল কাদের

বুধবার (২১ জুলাই) সকালে তার সরকারি বাসভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

[৩] মন্ত্রী বলেন, ভুলে গেলে চলবে না-প্রাণঘাতি করোনার সংক্রমণ রোধকল্পে আমাদের লড়াই চলমান। তাই মনে রাখতে হবে উৎসব যেনো স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেনো ভয়াবহ উদাসীন করে না তুলে এবং উচ্ছলতা যেনো ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়।

[৪] অদৃশ্য শত্রু করোনায় বদলে দেয়া দৃশ্যপটের কঠিন বাস্তবতায় ঈদ উদযাপনের এ সময়ে দেশের জনগণ ও দলের নেতা-কর্মীদের আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আসুন আমরা সর্বোচ্চ সতর্কতায় ঈদ উদযাপন করি এবং সর্বোচ্চ সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলি।

[৫] তিনি বলেন, জীবনবোধের ডালপালা সাজে উৎসবের বর্ণিলতায় করোনা বদলে দিয়েছে আমাদের চিরচেনা জগৎ, তবুও জীবন এগিয়ে যায় জাগতিক নিয়মে। পারস্পরিক সম্প্রীতি এবং সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দেই। পৌঁছে দেই প্রাণ থেকে প্রাণে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আমরা দাঁড়াই অসহায় মানুষের পাশে।

[৬] শতভাগ মাস্ক পরিধানসহ একে অপরের প্রতি সর্বোচ্চ সহমর্মি হওয়ার আহবান জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, করোনার এই মহামারিতে ঈদ উদযাপনের বর্ণিলতায় ঘটেছে ছন্দপতন, তবুও জীবনের অনিবার্য প্রয়োজনেই গ্রহণ করি সংকট উত্তরণের চ্যালেঞ্জ। আমাদের এ চ্যালেঞ্জ উত্তরণের অসীম সাহসের দ্বীপ শিখা এবং দুর্যোগ আর ঘোর অমানিশায় আস্থার আলোকবর্তিকা শেখ হাসিনা।

গুরুতর অসুস্থ চিত্রনায়ক ওয়াসিম ≣ মেডিকেল ছাত্রীকে হয়রানি: ফেসবুকে ম্যাসেজ পেয়ে ব্যবস্থা নিলো পুলিশ ≣ জাফর ওয়াজেদ: চাকসুর জিএসসহ ক’জনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন মেজর জিয়া
[৭] তিনি বলেন, সবার অব্যাহত সহযোগিতা ও স্রষ্টার অসীম কৃপায় শেখ হাসিনার নেতৃত্বে এ আঁধার কেটে আশার আলোকিত ভোরে নোঙর করবো। আমরা ফিরে পাবো চিরচেনা জগৎ এবং ফুলের সৌরভ ছড়ানো সকাল,পাখ-পাখালির কলকাকলি মুখর দিবস আর জ্যোছনালোকিত রজনী।

[৮] তিনি বলেন, অনেকেই অসহায়, কর্মহীন, ভবিষ্যত নিয়ে উদ্বেগ আকুল, তাই দলমত নির্বিশেষে অসহায় মানুষ, প্রতিবেশী এবং পিছিয়ে পড়া স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার আহবান জানান।a

Loading