করোনা সংক্রমণে জনজীবন বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি বলেন, বাংলাদেশে এ মুহূর্তে সরকারের উদাসীনতা ও অযোগ্যতার কারণে জনগণের জীবন বিপন্ন হয়ে পড়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (২১ জুলাই) ঈদের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজকে এখানে জিয়ারত করে পরম করুণাময় আল্লাহ তালার কাছে এ দোয়া করেছি যে, তিনি যেন এ ভয়াবহ মহামারি, যা সারাবিশ্বের মানবজাতিকে বিপন্ন করে ফেলেছে, তা থেকে রক্ষা করেন। আল্লাহ যেন এ দেশের মানুষকে ক্ষমা করেন এবং এ ভয়াবহ মহামারি থেকে তাদের মুক্ত করেন।’
ঈদ উদযাপন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এমন একটা সময়ে আমরা ঈদুল আজহা পালন করছি, যখন আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন অসুস্থ অবস্থায়। যিনি সারাজীবন ত্যাগ স্বীকার করে এ দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। গণতন্ত্রের জন্য কাজ করেছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশান্তরী হয়ে নির্বাসিত অবস্থায় আছেন।’
তিনি আরও বলেন, ‘লাখ লাখ মানুষ আজকে মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে, গুম হয়ে যাচ্ছে। গণতন্ত্রহীনতার এ সময়ে আল্লাহতালার কাছে আমরা প্রার্থনা করেছি, দোয়া চেয়েছি তিনি যেন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, যেন এ দেশের মানুষকে সত্যিকার অর্থেই ১৯৭১ সালের যে স্বাধীনতার চেতনা-গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সেটা প্রতিষ্ঠা করতে আমাদের সুযোগ করে দেন।’
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন। সম্পাদনা: ভিকটর রোজারিও
![]()