২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩২
শিরোনাম:

জুলাই মাসে সর্বোচ্চ ৯৮৮ ডেঙ্গু রোগি শনাক্ত

চলতি বছরের জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগি শনাক্ত হয়েছেন। জুলাইয়ে ৯৮৮ ডেঙ্গু রোগি শনাক্ত হয়েছেন যাদের ৯৯ ভাগই ঢাকার রোগি। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন শনাক্ত হয়েছেন, তারাও ঢাকার বাসিন্দা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্যে থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪০৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৩৯৮ জন। ঢাকার বাইরে অন্য বিভাগে রয়েছে ৮ জন।

১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত ১ হাজার ৩৬০ জন রোগি ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৯৫১ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্পাদনা : ভিকটর রোজারিও

 

Loading